বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৫০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোরবানি ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা। অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপমুক্ত রাজধানী। যানবাহন কম, তাই যানজটও নেই।

ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা।

এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধুলা-ধোঁয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিশ্বাস নেন। প্রায় ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই।

মঙ্গলবার সকালে রাজধানীর সড়কে দুই একটি বাস, কয়েকটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর প্রাইভেটকার ছাড়া তেমন বড় কোনো যানবাহন দেখা যায়নি।

একই অবস্থা এয়ারপোর্ট, খিলক্ষেত, বনানী, মহাখালী, গুলিস্তান, পল্টন, শাহবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা।

তবে বেলা বাড়লে মানুষের যাতায়াত কিছুটা বাড়তে পারে। এসব এলাকায় গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নগরজুড়ে চলছে ছুটির আমেজ

যানবাহন কম, তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি দুর্ঘটনার শঙ্কা তৈরি করে। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনা রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews