বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ‎ চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

ইফাত আমার মামাতো বোনের সন্তান, মতিউর রহমানই তার বাবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র কোরবানি উপলক্ষ্যে ১৫ লাখ টাকার ছাগল ক্রয়ের কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত। একাধিক ফেসবুক পোস্ট, কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাতের বাসা ধানমণ্ডি।

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনাল প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে। তবে মতিউর রহমানের দাবি, ইফাত নামে তার কোনো ছেলে নেই।

মতিউর রহমান ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে দাবি করলেও আজ বৃহস্পতিবার (২০ জুন) ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইফাত আমার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।’

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি, রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।’

এর আগে ওই গণমাধ্যমে মতিউর রহমান বলেন, ‘ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ওই ছেলেকে আমি চিনি না। সে আমার সন্তান নয়। আমার নাম জড়ানোয় আমি এবং আমার পরিবার অনেক বিব্রত।’

ছাগলটি কেনার প্রসঙ্গে মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান, আলোচিত ওই তরুণ কেবল এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews