1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর ৬৪ কোটি ১৮ লক্ষ ৯ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ৬৩ কোটি ৮৯ লক্ষ ১৪ হাজার ৯৩৭ টাকা ব্যয় ও ২৮ লক্ষ ৯৪ হাজার ৬১৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, ইমদাদুল হক, রাফেজা খানম, আসমা আহম্মেদ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, ঈমান উদ্দীন, সাবেক কাউন্সিলর ফাতেমা খাতুন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রভাষক মোমিন উদ্দীন, গাজী শহিদুল ইসলাম খোকন, জিএম ইকরামুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ ও আব্দুল মজিদ বয়াতী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট