1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাগরহাট জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাগরহাট প্রতিনিধি:: বাগরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৫ জুন) রাত ১০টার দিকে উনত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়। এর আগে এদিন বিকালে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুত্বর আহত হয় আজাহার শেখ। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত আজহার শেখ বাগরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আটককৃতরা হলেন,নিহতের বড় ভাই মত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সাথে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিরোধ ছিল। এই বিরাধে সোমবার আসরের পর হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের উপর হামলা করে। এত সে গুরুত্বর আহত হয়। আহত অবস্ায় তাকে উদ্ধার করে স্ানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মত্যু হয়।
বাগরহাট মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করছেন। তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট