1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ইমরান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। সে পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট