1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন শীর্ষক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিভাগীয় পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেমা-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ হলো ধর্মীয় ও সামাজিক নেতা। সমাজে তাদের কথা সকলে মন দিয়ে শোনেন। ইসলাম ধর্মকে ইতিবাচকভাবে সমাজের মানুষের কাছে প্রচার ও বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এটা আপনাদের অনুধাবন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট