1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৪৬ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ রবিবার দুপুরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলার ১১৪ জন শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ৪৬ লাখ ৪৫ হাজার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট