1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

দাকোপে কৃষি অফিসের উদ্যোগে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমন ধানের উপশী জাতের চষাবাদে প্রণোদনা কর্মসূচি ও সাম্প্রতিক ঘূনিঝড় রেমাল-প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুণর্বাসন কর্মসূচির আওতায় খরিপ২/২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনা মূল্যে আমন ধানের(উপশীজাত) বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ ডিএই কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ১ আসনের সংসদ(দাকোপ-বটিয়াঘাটা) সদস্য ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, দাকোপ থানা অফিসার ইনচার্জ আব্দুল হক, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়াম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, ফাতেমা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, আওয়ামীলীগ নেতা অসিত বরন সাহা, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। সভায় স্বাগত বক্তৃতাদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, তিনি জানান, উপজেলার চার হাজার দুইশত কৃষককে পাঁচ কেজি ধানবীজ, ২০ কেজি করে সার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রীনা আক্তার, সার বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী গনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি গন উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট