শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাইকোর্টের রায় প্রহসন: সারজিস

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সুবিধা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশকে প্রহসন বলে মন্তব্য করেছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক সারজিস আলম।

কোটা নিয়ে বুধবার (১০ জুলাই) দুপুরে আপিল বিভাগের রায় নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমরা বার বার বলছি আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। কিন্তু হাইকোর্ট যেগুলো করছে পেছানো, স্থগিত করা, এক মাস দুই মাস এক সপ্তাহ এগুলো প্রহসনের চরমমাত্রা।

হাইকোর্টের রায় নিয়ে আন্দোলনের পরবর্তী পদক্ষেপের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই মিলে বসবো, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিবো।

তিনি আরও বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের কর্মসূচি চলমান থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews