শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনগণের কাজে বাধাগ্রস্ত করলে আইন মোতাবেক ব্যবস্থা-আইনমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আরও বড় কথা হচ্ছে, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি তারা (কোটা সংস্কার আন্দোলনকারীরা) জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews