1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আম্বানির আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আম্বানি পরিবারের আমন্ত্রণে দুই দিনের জন্য মুম্বাই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই পৌঁছে ধনকুবের মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন তিনি। যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন, সেই আম্বানির হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান মমতা। পরে মমতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুকেশ আম্বানি।

ছেলের বিয়ের হাজারও রীতিনীতি সামলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আম্বানি। তার পরনে ছিল ঘি-সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তা-পাজামা-জ্যাকেট।

দেখেই বোঝা যায়, মমতার আগমনে কতটা খুশি হয়েছেন মুকেশ আম্বানি। এখন শুক্রবার সন্ধ্যায় অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে একঝাঁক সেলিব্রিটির মাঝে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে তাকিয়ে সবাই।

কেবল আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে নয়, সংক্ষিপ্ত মুম্বাই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার সাক্ষাৎ হবে। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট