বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউএনডিপি’র আয়োজনে নগর উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যুবসমাজকে কাজে লাগিয়ে খুলনা নগরীকে কীভাবে একটি পরিচ্ছন্ন ও উন্নত শহরে রূপান্তরিত করা যায় সে বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালা রবিবার নগরীর হোটেল গ্র্যান্ড প্লাসিডে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একটি উন্নত শহর তৈরিতে সুন্দর পরিকল্পনা প্রয়োজন। সুপেয় পানির উৎস সংকুচিত হওয়ায় নগর উন্নয়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। সবকিছু সঠিক পরিকল্পনা অনুযায়ী হওয়া প্রয়োজন।
সমাপনী কর্মশালায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসি’র প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনাফি ডায়াবেথি প্রমুখ বক্তৃতা করেন।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews