1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

বটিয়াঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি::  বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া বদনাখালী এলাকায় নিজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ম শ্রেণীর ছাত্র অমৃত মন্ডল(১৪)এর করুন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অনিল মন্ডলের পুত্র। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া বদনাখালী গ্রামের অনিল মন্ডলের পুত্র অমৃত মন্ডল বেশকিছুদিন আগে বাড়ির নারিকেল গাছে উঠতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যেয়ে তার একটি পা ভেঙ্গে যায়।চিকিৎসা নিয়ে বাড়িতে আসে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সে নিজঘরে বিদ্যুৎতের তার নিয়ে টেবিলে বসে খেলনার জিনিস তৈরি করছিলো। সে ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বিষয়টি তার মা আঁচ করতে পেরে চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্যরা এসে অমৃতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুঁটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাতার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, ইউপি সদস্য অশোক মন্ডল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট