বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত অন্তত ১৫

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

ঢাবি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পাঁচ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিকালে ঢাবির ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। তারা জানান, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের লক্ষ্য করে দুইদিক থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বর্তমানে ছয় সাংবাদিক ও দুই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সকাল থেকে অন্তত ৩০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন।

ঢামেক সূত্র জানিয়েছে, আহত ঢাবির দুই শিক্ষার্থীর পায়ে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে। হাসপাতালে আসা আহতের সংখ্যাও বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews