বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সঙ্গে বসা নিয়ে যা জানালেন আইনমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বেশ কদিন ধরেই। এরইমধ্যে নানা সংঘর্ষ, আহত ও নিহতের ঘটনা ঘটেছে। অবশেষে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আলোচনার জন্য আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল হক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।

আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জায়গায় ৬ জনের নিহত হওয়ার ঘটনায় হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

এদিকে সারা দেশে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’। বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি পালনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরপরও বেশকিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী, মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলছে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews