বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারফিউর মধ্যেই হঠাৎ প্রশাসনে বড় রদবদল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলমান পরিস্থিতিতে হঠাৎ দেশের প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে সরকার। বিস্ফোরক পরিদপ্তরের নতুন প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এস. এম. আনছারুজ্জামান।

অন্যদিকে, রাজশাহী ওয়াসার ডিএমডি (যুগ্মসচিব) এস এম তুহিনুর আলমকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) ডি এম আতিকুর রহমানকে একই প্রতিষ্ঠানের সদস্য করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) আরিফ আহমেদ খান।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালক, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আসলাম হোসেনকে কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ ইউসুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews