শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ও সাড়ে ৬টায় দুটি তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে।

চট্টগ্রাম ৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি চট্টগ্রামের দায়িত্বে চট্টগ্রাম রেল স্টেশন হতে থেকে চারটি তেলবাহী ট্রেন সিলেট, ঢাকা, হাটহাজারী এবং দোহাজারি এলাকায় সকাল হতে চলাচল করবে। প্রতিটি ট্রেনে এক প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ইতিমধ্যে সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews