মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত – আমীর এজাজ খান এমপি শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড তারাকান্দায় ৩০০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে আটক চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র-চীন-ইইউ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা সবাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি।

অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লা ফাভে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথু মিলার।

এদিকে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।

অন্যদিকে, শুক্রবার চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ছাত্র–জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিন বিকেলেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন।

বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উপদেষ্টাদের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা এদিন শপথ নিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews