1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। সোমবার (১২ আগসট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফ ও প্রশ্নের উত্তরে একথা বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘পুলিশকে আরও সংগঠিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।’

বিভিন্ন থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯০% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

এসময় তিনি সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট