1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

যশোর সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা দুইটার দিকে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে বিজিবি। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আজ দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে দুষ্কৃতকারীতা তাকে কুপিয়ে হত্যা করে লাশটি নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২ দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়।মনে হচ্ছে ওই ব্যক্তি স্থানীয় নয়। তার গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। আমরা নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বেনাপোল পোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট