রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নারায়ণগঞ্জে বমি পার্টির কবলে পড়ে এক ব্যক্তি ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টানা দুইদিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি কোটি টাকার আমদানি পণ্য নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান তারাকান্দার এসিল্যান্ড এস এম নাজমুস ছালেহীন ই-মিউটেশনে জেলার শীর্ষে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি

আনসারদের হামলায় ৬ সেনা সদস্য আহত

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ছয় সেনাসদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনাসদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন।

এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ লাঠি দ্বারা আঘাত করে। এ সময় ৬ সেনাসদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনাসদস্যরা ধৈর্যসহকারে আনসার সদস্যদের সঙ্গে এনগেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টা, ডিজি আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তারা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন।

মোতায়েনরত সেনাসদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবনরক্ষায় নিরাপদ আশ্রয় প্রাথর্নাকারী কিছুসংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews