1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ডুমুরিয়ায় ছাত্রদের নিয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে প্রশাসন

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় ছাত্রদের নিয়ে ফুটপাত দখলমুক্ত অভিযান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাত হোসেন। এ অভিযানে সহায়তা করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
জানা যায়, ডুমুরিয়া সদরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছে এক শ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী। বাজারের ফল মার্কেট থেকে শুরু করে শহীদ সিরাজ সড়কে মুক্তিযোদ্ধা মোড় পর্যন্ত অবৈধভাবে অর্ধশতাধিক ব্যক্তি রাস্তার দু’পাশের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছে। যার কারণে বাজারে প্রবেশের প্রধান সড়কটিতে সবসময় জানজট লেগেই আছে। ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদফা অভিযান করলেও তৎকালিন ক্ষমতাধর রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় ব্যবসা চালিয়ে আসছে ওরা। অর্ন্তর্বতীকালীন সরকারের শপথ গ্রহণের ২৩ দিনের মাথায় ডুমুরিয়া বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট