বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালালো দালাল

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে উদ্ধার করা ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।

আটককৃত ওই ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews