রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর সচিবালয়ের সামনে গত ২৫ আগস্ট রাতে আনসার সদস্যদের হামলায় আহত মো: শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক।

চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছিলেন।

মারা যাওয়া শাহিনের ছেলে হাসান আহমেদ রাজধানীর কবি নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

তিনি জানান, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন, পরে রাতে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময়ে তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews