শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

ধীরে ধীরে খুলছে পোশাক কারখানা, নেই বিশৃঙ্খলা

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সাভারের আশুলিয়ার শ্রমিক সমাবেশের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। তবে উৎপাদন বন্ধ রয়েছে ৪৯টিতে। কোথাও নেই বিশৃঙ্খলার খবর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে কারখানায় কাজে যোগ দেয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

শ্রমিকরা বলেন, বিভিন্ন দাবিতে টানা কয়েক দিন শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গেও কোনো আলোচনায় বা সিন্ধান্তে বসেনি। যেসব কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা হয়েছে, সেই কারখানাগুলোতে কাজ শুরু হয়েছে। কিন্তু আজও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ পাচ্ছেন। এছাড়াও সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আজও আশুলিয়ায় ৪৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটির পরে অধিকাংশ শ্রমিকরা বাসায় চলে গেছেন।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews