1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক অভিযানে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, ২৩০ ইসরায়েলি হতাহত সংসদে মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ হওয়ার পথে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি নজর দিতে হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) তিনি এ কথা বলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এক হয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পে চিন্তা দরকার। মেগা প্রকল্পও বাদ দিতে হবে। নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। প্রকল্পের সবকিছু ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। সামনে বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট