1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ইসরায়েলি হামলায় গাজায় শিশুসহ নিহত আরও ৪৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কাহিনীর বোমা হামলায় শিশুসহ আরও ৪৮ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ফলে গত ২৪ ঘণ্টায় নয় শিশুিসহ কমপক্ষে আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার ৫৫১ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট