1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

বাগেরহাটে আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে বাড়ী-ঘর ভাংচুর লুটপাটের ও চাঁদা দাবীর অভিযোগে দ্রুত বিচার আদালতে আওয়ামী লীগের ২৮জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দ্বায়ের।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বার) জেলা বাগেরহাট বিজ্ঞ দ্রুত বিচার আদালত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর জামান এর আদালতে এ মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবিদের শুনানী শেষে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)- কে আগামী ধার্য তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে আদেশ দেন। মামলা নাম্বার চ৯৭/২৪,তারিখ ১৭ সেঃ ২৪ইং।
এ মামলা বাগেরহাট-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের পিএস ফিরোজ জোমাদ্দার (৪৫) প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৮জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাগেরহাট সদর উপজেলার কুলিয়া দাউড় গ্রামের আঃ মালেক মোল্লার ছেলে বিএনপি নেতা মোঃ মাসুম মোল্লা।


মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন (৪৮), জেলা তাতী লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার কাউন্সিলর বাকি তালুকদার (৫৫), জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আবু বক্কার খান (৫০), জেলা কৃষক লীগের সভাপতি ও সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যন মনি মল্লিক, পৌর যুবলীগের আহবায়ক পলি (৪৭) সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহ আরো ২৪ জনের নাম উল্লেখ করে এ মামলায় আসামী করা হয়েছে।
মামলার সুত্রে জানা যায়, বাদী ও তার ছোট দুই ভাই বিএনপি সমর্থন করা কারনে রাজনৈতিক প্রতিহিংসার কারনে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় মামলার ১নং আসামী সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের পিএস ফিরোজ জোমাদ্দার ও দুই নং আসামী জেলা যুবলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের হুকুমে মামলার তিন নং আসামী জেলা তাতী লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার কাউন্সিলর বাকি তালুকদার ও চার নং আসামী জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আবু বক্কার খানের নেতৃত্বে অন্যান্য আসামীরা রাম দা,কুড়াল, হকিষ্টিকসহ বিভিন্ন প্রকার দেশীয় অ¯্র নিয়া বাদী ও তার ভাইদের বাড়ী ডুকে এলোপাথারী মারধর শুরু করে। এতে বাদী ও তার স্ত্রী গুরুতর আহত হয়। এ সময় আসামীরা ঘরে ঢুকে স্বর্নালংকার, চিভি, ফ্রীজ, ঘরের মালামাল লুট করে নেয়।
এ সময় বাদীর বাড়ীতে থাকা চারটি গরুও নিয়া যায়। বাদীর ছোট দুই ভাই মাহামুদ মোল্লা ও মামুন মোল্লার ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট চালায়। লুটপাটকৃত মালামাল নিয়ে যাওয়ার সময় মামলার এক নং আসামী সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের পিএস ফিরোজ জোমাদ্দার বাদীকে সাত দিনের মধ্যে ২০ লক্ষ্য টাকা চাদা দাবী করে। চাদার টাকা না দিলে পরিবারসহ গ্রাম ছাড়া করে খুন করে ফেলার হুমকি দেয়। আসামীরা চলে যাওয়ার পর স্বানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার করান।
ঘটনার পরবর্তী দেশে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন কায়েম থাকায় বাদী এ ঘটনার বিষয় কোথাও কোন প্রতিকার প্রার্থী হইতে সাহস পায়নি বলে মামলা উল্লেখ করে বাদী মাসুম মোল্লা।
বাদী পক্ষের আইনজীবি এ্যাড মুস্তাইনি বিল্লাহ বলেন, এ মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত এ মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তে করে, মামলার আগামী ধার্য তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, এ সংক্রান্ত কোন মামলার নথি আমাদের কাছে পৌঁছায়নি। হাতে পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন আদালতে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট