1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

কী কারণে কমলার সঙ্গে বিতর্ক করবেন না ট্রাম্প?

  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২৩ অক্টোবর সিএনএন বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করলেও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে খবর পাওয়া গেছে।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

হ্যারিস আগামী ২৩ অক্টোবর সিএনএন বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করলেও ট্রাম্প শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি বলেছেন, এর আগে সিএনএনে মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন। আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই। খুব দেরি হয়ে গেছে।

কমলা হ্যারিসের প্রচার শিবির বলছে, সাবেক প্রেসিডেন্ট এ মাসের শুরুতে ফিলাডেলফিয়ার বিতর্কে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন, তাই তার আরেকটি বিতর্কে অংশ নেওয়া উচিত। ওই বিতর্কের পর বেশিরভাগ দর্শকের মত ছিল, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।

হ্যারিস এবং ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্কে হ্যারিসই জিতেছেন বলে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন জরিপে। এরপরই হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের সমাবেশে কয়েকজন ভোটার বিবিসিকে বলেছেন, তারা আশা করছেন আরেকটি বিতর্ক হবে। ট্রাম্পের সমর্থক স্টিভ ক্যাস্তেলানো বলেন, আপনি যদি ভয় না পান, তবে কেন নয়? তারা দুজনেই শেষ বিতর্কে দুর্দান্ত কথা বলেছেন।

বিবিসি জানায়, জাতীয় জরিপে হ্যারিস ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন। হোয়াইট হাউজে জায়গা করে নিতে নর্থ ক্যারোলাইনার ভোট খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী মার্ক রবিনসন এক দশকেরও বেশি সময় আগে একটি পর্ন ওয়েবসাইটে বিতর্কিত মন্তব্য করার পর নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের প্রচার বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট