সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

সকল শহিদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে-নাহিদ ইসলাম

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

গণঅভ্যুত্থানে শহিদ মিরাজ হোসেন ও মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা বুধবার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে তার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্তনা দেন।

এ সময় শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়না তদন্ত না করার অনুরোধ করে বলেন, তারা মামলা করতে চান কিন্তু হাসপাতাল থেকে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না। তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews