1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিএল কলেজে বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সীরাতুন্নবী (সা.) উপলক্ষে খুলনা সরকারি ব্রজলাল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) এর উপর বক্তব্য রাখেন ও তিন দিনব্যাপী বইমেলা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট