সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে এক দফা দাবি আদায়ে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে নার্সরা এই কর্মবিরতি পালন করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার জানান, দীর্ঘদিন ধরে তাদের নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ক্যাডরের আমলারা বসে থাকায় সেখানে তাদের পদায়ন হচ্ছেনা। তাই আমাদের এক দফা দাবি, আমলাদের অপসারণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের সেসব পদে পদায়ন করতে হবে। আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসলেও এখনো দাবি মেনে নেয়া হয়নি। দাবি না মানা পর্যন্ত তিন ঘন্টা সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। বুধবার থেকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
এদিকে, হাসপাতালগুলো জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ কর্মবিরতির বাইরে থাকলেও নার্সদের কর্মবিরতিতে সাধারন রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে রোগীরা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews