1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

পাইকগাছায় আহত সাংবাদিক কন্যার আশু সুস্থতা কামনা

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:: দৈনিক কালের চিত্র পত্রিকার পাইকগাছা প্রতিনিধি, পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক খোরশেদ আলমের একমাত্র কন্যা খুরশিদা আলম খুশবু ( ২০ ) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকালে পাইকগাছার রাড়ুলীতে ইঞ্জিন ভ্যানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সে পাইকগাছা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ( ৮ অক্টোবর ) মঙ্গলবার ছিল খুশবু’র ২০ তম জন্মদিন। এদিন সকাল ১১ টার দিকে খুশবু তার সহপাঠী বন্ধুদের সাথে ইঞ্জিন ভ্যান যোগে জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বাড়িতে যাচ্ছিল জন্মদিন পালন করতে। রাড়ুলীর মাঝপথে পৌছানোর পর হঠাৎ চলমান ইঞ্জিন ভ্যানের চাকায় খুশবু’র শাড়ি পেচিয়ে যায়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে গুরুতর আহত হয় সাংবাদিক কন্যা খুশবু। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বড় ধরণের আঘাতে তার মাথা জখম হওয়ায় কয়েকটি সেলাই দেওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।

এদিকে আহত সাংবাদিক কন্যা’র আশু সুস্থতা কামনা করেছেন পাইকগাছা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট