1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

ফিলিস্তিনের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ে পাশে থাকবে তুরস্ক-এরদোয়ান

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের স্বাধীনতা এবং মর্যাদার লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে স্থানীয় কর্মকর্তাদের তিনি বলেছেন, অত্যাচারীদের শত্রু এবং নিপীড়িতদের রক্ষক হিসাবে তুরস্ক থাকবে। এছাড়াও ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে তুরস্ক কাজ করবে।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেতানিয়াহু নামক একজন নির্মম খুনির হাতে নিছক খেলনায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে ২০ হাজার শিশু মারা গেছে। অথচ ‘এটা লজ্জাজনক’ বলার জন্য কেউ এগিয়ে আসেনি। হাজার হাজার নারী মারা গেছে, অথচ নারী অধিকার সংগঠনগুলো একটি শব্দও উচ্চারণ করেনি।

তিনি আরও বলেন, গাজায় ১৭৫ জন সাংবাদিক মারা গেছে, অথচ আন্তর্জাতিক মিডিয়া মোটেই পাত্তা দিচ্ছে না। ৫০ হাজার নিরপরাধ মানুষের গণহত্যার দায় নিঃসন্দেহে দখলদার ইসরাইল বাহিনীর উপর বর্তায়। যারা ইসরাইলি সরকারকে নিঃশর্ত সমর্থন দেয় এবং অস্ত্র ও গোলাবারুদ পাঠায়, তারাও এই গণহত্যায় প্রকাশ্যে জড়িত।

এরপর এরদোয়ান ফিলিস্তিনির পক্ষে লড়াই করা নেতা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রকাশ বলেছেন, যারা কেবল তাদের সংগ্রামের মাধ্যমেই নয়, তাদের শাহাদাতের মাধ্যমেও কিংবদন্তি হয়ে উঠেছেন। তাদের রক্ত দিয়ে গাজার ভূমিকে উর্বর করছে। আমি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রতি আল্লাহর করুণা কামনা করছি, যিনি সম্প্রতি শহীদ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট