1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

গাজায় গোলা বর্ষণে আরও ৮৭ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে ৪২ হাজার ৬০৩ জন নিহত হলেন।

সর্বশেষ নিহতের বেশিরভাগ জাবালিয়া, বেইত হানুন ও বেইট লাহিয়ার বাসিন্দা। এসব এলাকায় ইসরায়েল ব্যাপক গোলা বর্ষণ করেছে। এতে ভবনগুলো ধসে অনেকে নিখোঁজ রয়েছেন।

বেইট লাহিয়ায় ইসরায়েল যুদ্ধের কোনো নিয়মই মানছে না। তারা গত ২৪ ঘণ্টায় সেখানকার আবাসিক এলাকায় নির্বিচার গোলা বর্ষণ করে ভবনগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

এদিকে ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন।

সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন। নিহত আহসান ডাকসা ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন। তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাংকটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে।

বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমান্ডার তার ট্যাংক নিয়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট