1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

পাইকগাছায় ধসে পড়ল মাটির ঘর ; অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: ধসে পড়ল মাটির ঘর। চাপা পড়ে মৃত্যু মুখ থেকে ফিরলেন এক পরিবার। হঠাৎ বৃষ্টিতে মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তা।

খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি ভেঙ্গে গেছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গ্রাম পুলিশ ইছার উদ্দিনের ছেলে অসহায় সহিল উদ্দিন। পেশায় তিনি একজন দিনমজুর। পরের জমিতে কাজ করে চলে তার পরিবারের সংসার। স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল। সবসময় অতি কষ্টে দুঃখে কাটে তার জীবন।এমতাবস্থায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আর বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যাওয়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে কাটছে তার মানবেতর জীবন যাপন।

সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার মতো উপক্রম হয়েছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়। এখন একমাত্র ভরসা আল্লাহর উপর। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে অসহায় হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া অসহায় এই পরিবারের পক্ষে একটি ঘর তৈরি করা খুবই অসম্ভব হয়ে পড়েছে।

গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি। সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট