1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

ইসরায়েলি হামলায় ২ ইরানি সেনা নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েলের একটি ফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে ইসরায়েলের হামলায় দুজন সেনা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান—এ তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইসরায়েলি হামলা প্রতিহত করার কথাও জানায় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে দেখা গেছে।

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা।

এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।

এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট