সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের সাবেক সভাপতি হারুণ-অর রশীদ নূর মসজিদ মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসয়ম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, যুবদল নেতা মোঃ বাদশা, এস কে বদরুল আলম, আবুল হাচান, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়াহয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews