1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

সুদানে প্যারামিলিটারি গ্রুপের হামলায় ১২৪ জন নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সুদানে স্থানীয় প্যারামিলিটারি গ্রুপ র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাজধানী খার্তুমের দক্ষিণে আল-সারিহা গ্রামে এই হামলা চালানো হয়। স্থানীয় চিকিৎসক ও অধিকারকর্মীদের মতে, দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যে এটি হতে পারে অন্যতম প্রাণঘাতী হামলার ঘটনা।

গত বছরের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানি সশস্ত্র বাহিনীর মধ্যে ক্ষমতার জন্য লড়াই চলছে। উভয় পক্ষের বিরুদ্ধেই সাধারণ মানুষ হত্যার অভিযোগ উঠেছে। সম্প্রতি আরএসএফের আল-জাজিরাহ অঞ্চলের কমান্ডার সেনাবাহিনীর পক্ষে যোগ দেওয়ার পর থেকে হামলার মাত্রা আরও বেড়ে গেছে।

স্থানীয় প্রতিরোধ কমিটির একজন সদস্য সিএনএন’কে বলেছেন, শুক্রবারের হামলায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং অন্তত ১৫০ জনকে বন্দি করেছে আরএসএফ। তবে ভুক্তভোগীদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, আরএসএফ মিলিশিয়ারা স্টারলিংকের সব যন্ত্রপাতি জব্দ করেছে। স্থানীয় বাসিন্দাদের জন্য ওগুলোই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম।

তিনি আরও জানান, হামলার ভয়ে বাসিন্দারা পালিয়ে যাওয়ায় পূর্ব আল-জাজিরাহ অঞ্চলের ৩০টির বেশি গ্রাম খালি হয়ে গেছে।

সুদান ডক্টরস নেটওয়ার্কও একই গ্রামের গণহত্যার খবর দিয়েছে। তারা বলছে, আরএসএফ বাহিনী আল-সারিহায় গণহত্যা চালিয়েছে। এতে ১২৪ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। হামলার কারণে শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

সিএনএন নিজে এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। কারণ মিডিয়া টিমগুলোকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আরএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

জাতিসংঘ বলছে, সুদানি সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘাত বিশ্বের ‘সবচেয়ে খারাপ’ মানবিক সংকট তৈরি করেছে। এতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। -সূত্র: সিএনএন

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট