1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
এক অভিযানে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, ২৩০ ইসরায়েলি হতাহত সংসদে মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ হওয়ার পথে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের অভিযানে ৩০ লাখ মিটার জাল ৫০ কেজি মাছসহ ৭৮ জেলে আটক

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বরিশালের হিজলায় মেঘনা নদীতে ‘‘মা ইলিশ সংরক্ষণ” অভিযানে ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ জাল, ০৭ টি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৭৮ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড

৩ নভেম্বর রবিবার বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” উপলক্ষে গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ৫ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৩০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ৭টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপ-প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, ঢাকা,  মুহাম্মাদ নাসির উদ্দীন এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, এছাড়াও আটককৃত ৭৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বরিশালের হিজলা থানায় এর নিকট হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট