1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১০ তিন দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র লড়ে ৭ প্রার্থীর বাজিমাত তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা ২৯৯ আসনে ইসির চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল বাগেরহাটে ৪ আসনের ৩টি জামায়াত, ১টি বিএনপির পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

খুলনায় নগরী‌তে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: হাবিবুর রহমান বেলাল। শনিবার রাত দেড়টার দিকে নগরীর কমার্স কলেজের পাশে এ ঘটনাটি ঘটে। আহত বেলাল খুলনা জেলা স্কুল এলাকার বাসিন্দা জনৈক আ: লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বেলাল মোটরসাইকেলযোগে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। ডা: মিজানুর রহমানের চেম্বারের সামনে পৌঁছামাত্র পেছন থেকে ২ থেকে ৩ টি মোটরসাইকেল তার গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে বেলালের বাম হাতের কব্জিতে ও ডান হাটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সদর থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ এ সংক্রান্ত কোন খবর জানেন না বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট