সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

রাজধানীর মণিপুরি পাড়া থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ডেস্ক:: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর ফার্মগেট সংলগ্ন মণিপুরি পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ‍গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা পিস্তলের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও থানা-পুলিশ সূত্র বলেছে, গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মণিপুরি পাড়ার ৬ নম্বর ফটকের ১৩২ ও ১৩৯ বাড়ির মাঝখানের পাকা রাস্তার ওপর বালুর বস্তার আড়ালে একটি ব্রিফকেসের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করে। প্লাস্টিকের কেসে থাকা এই পিস্তলের ২৫টি গুলি জব্দ করা হয়েছে।

তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা বলেন, লাইসেন্স পর্যালোচনায় দেখা যায়, পিস্তলটি জার্মানির তৈরি। পিস্তলটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ২৩ জানুয়ারি পিস্তলটির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছিল। আসাদুজ্জামান খানের বাসা ১৩৬/১ মণিপুরি পাড়া। তাঁর বাবার নাম আশরাফ আলী খান।

ব্রিফকেসসহ অস্ত্রটি পরে তেজগাঁও থানায় আনা হয়। সেটি এখন তেজগাঁও থানার হেফাজতে আছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews