1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩১ শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত মহিউদ্দিন রনি কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি-সরকারের বিবৃতি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে- রিয়ার এডমিরাল জিয়াউল হক সকল ধর্মের অনুসারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার; মাওঃ আবুল কালাম আজাদ ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর শুক্রবার তেরখাদা উপজেলাধীন সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ কে আটক করা হয়।

এ সময় তার বাসায় তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা, ০১ টি তালা কাটা মেশিন, ১টি মোটরসাইকেল, ০২ টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত এবং তার নামে তেরখাদা থানায় ২ টি অস্ত্র ও মাদক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বুলবুল অহমেদ কে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য , সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট