1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত বৃদ্ধি, এখন পর্যন্ত নিহত ৭ নির্বাচনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি বাগেরহাটে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে নামজারী :বসতবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন না করার আহ্বান সরকারের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ-প্রধান উপদেষ্টা চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : পীর সাহেব চরমোনাই কমিউনিটি পর্যায়ে পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার খুলনায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা ও শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারী সম্মাননা প্রদান চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র ও কুটির শিল্প: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার

সংসদ সচিবালয় পরিচালনায় দায়িত্ব পেলেন আসিফ নজরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা পেলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (১৮ নভেম্বর) সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে রাষ্ট্রপতির এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

জাতীয় স্বার্থে জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয় গেজেটে।

অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এতদসংক্রান্ত বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি-বিধানে যা থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে।

এতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এর অধীনে প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যা কিছুই থাকুক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন-

(ক) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য-সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদবিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।

তিনি সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করতে পারবেন।

এর আগে, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাকে জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট