1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্ত্রাসী হামলায় সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত-রিজভী রাখাইনের হাসপাতালে মিয়ানমার সামরিক বাহিনীর হামলা, নিহত ৩৩ হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও শারীরিক অবস্থা আশঙ্কাজনক-মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে-অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রধান উপদেষ্টার কাছে সর্বাত্মক ঐক্যের প্রতিশ্রুতি ৩ দলের হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, উন্নত চিকিৎসার আশ্বাস ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোলে ভারতের তৈরি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারত হতে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুদ করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের সাথে থাকা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট