1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

আইনজীবী সাইফুলের জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে তার প্রথম জানাজা হয়।

পরে সাইফুলের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

উভয় জানাজাতেই আইনজীবীদের পাশাপাশি স্থানীয়রা অংশ নেন।

বিকেলে লোহাগাড়ায় আরেকটি জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট