বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোংলায় বাদাবন সংঘের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে মোংলায় বাদবন সংঘের আয়োজনে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মোংলার বৈদ্যমারি বাজারে এ আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গল সকাল ১০টায় চিলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাদাবন সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলেটর নাজমিরা জুঁই, কামরুন্নাহার খাতুন, মেহেদী হাসান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারী কৃষক ও নারী জেলেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারণী পর্যায়সহ সকল ক্ষেত্রে নারীর সমানিধাকার নিশ্চিত করতে হবে। নারীর অধিকার মানবাধিকার তাই তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বৈদ্যমারি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews