1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাকোপে নারী ও পুরুষের দক্ষতার উন্নয়নে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় নারী ও পুরুষের দক্ষতার উন্নয়নের জন্য সুশীল সমাজ ও স্থানীয় পরিসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অনুরাধা মুখার্জি’র সভাপতিত্বে এবং গ্রুপ সাধারণ সম্পাদক ইতিকা মন্ডলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুব্রত মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মনোজ রায়, আঃ অহেদ গাজী , উপজেলা নারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উর্মিলা সরদার, হিমাদ্রী মৃধা, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটটর ব্রজেন্দ্রনাথ শীলসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সুধীজন, নারীনেত্রী বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট