1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ১২ ফেব্রুয়ারি নির্বাচন, গোঁজামিলের সুযোগ নেই-প্রধান উপদেষ্টা এনসিপি নির্বাচনে যাবে কী না এখন চিন্তাভাবনা করছে-আসিফ মাহমুদ ঢাকা ফোরামে জাইমা রহমানের ঐতিহাসিক অভিষেক ইসরায়েলে গণবিক্ষোভ,নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ যুদ্ধের’ ডাক গ্রিনল্যান্ড ইস্যু,যুক্তরাজ্য-ফ্রান্সসহ ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের ইতিহাসে এত অল্প সময়ে এত সংস্কার আর কখনও হয়নি-আইন উপদেষ্টা বিপ্লব বনাম মব: চিফ প্রসিকিউটরের ‘সতর্কবার্তা’ ও রাজনীতিকদের উদ্বেগ

দাকোপে আলোর দিশা মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে আলোর দিশা মহিলা সমবায় সমিতি লিঃ এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। কৈলাশগঞ্জ আলোর দিশা মহিলা সমবায় সমিতির লিঃ আয়োজনে ইউএসএআইডি’র অর্থায়নে নবযাত্রা প্রকল্প-২, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় কৈলাশগঞ্জ ধোপাধী কিশোর ক্লাব মাঠ প্রাঙ্গনে আলোর দিশা মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি সমাপ্তিকা বর্মনের সভাপতিত্বে এবং অনুরাধা মুখাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক লস্কর সাহাবুর রহমান, পুরঞ্জন গাইন, দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন, সমাজসেবক বিষ্ণপদ মিস্ত্রী, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটেটর ব্রজেন্দ্রনাথ শীল, নবযাত্রা-২ প্রকল্পের এএসএসও মোঃ আব্দুর রাজ্জাক শাহ প্রমুখ। সভাশেষে পরবর্তী ২ বছরের জন্য আলোর দিশা মহিলা সমবায় সমিতি লিঃ সভাপতি সমাপ্তিকা বর্মন, সহসভাপতি সাধনা গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমা মন্ডল, কোষাধ্যক্ষ তৃপ্তি সরকার ও অর্পনা মন্ডল, কল্পনা মিস্ত্রী, ঝর্ণা বিশ্বাস, পাশি রায়, অনুরাধা মুখার্জীকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট