1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

খুলনায় সন্ত্রাসীর গুলিতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনায় সন্ত্রাসীর ছোড়া গুলিতে মো. সোহেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে। তি‌নি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস ক‌রেন, পেশায় একজন রং মিস্ত্রী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন সোহেল। এ সময়ে দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট